ফি ও রিফান্ড নীতি: জব পোস্টের খরচ সহজ ভাষায়
Creavix iT-এ কোন ফি কত, কে দেন, কখন টাকা ফেরত আসে আর কখন আসে না — উদাহরণসহ এক পাতায়। সব অঙ্ক ডলারে ($), নির্ধারিত রেট ১$ = ৳১১০।
এক নজরে
- রেট: অ্যাপে সব অঙ্ক ডলারে দেখানো হয়, নির্ধারিত রেটে (এখন ১$ = ৳১১০)। বিকাশ/নগদের লেনদেন টাকায় হয়।
- ক্রেতার সার্ভিস ফি: কর্মী-বাজেটের ৮%।
- কর্মীর কমিশন: অনুমোদিত কাজের রেট থেকে ৮%; কর্মী পান ৯২%।
- স্ক্রিনশট ফি: প্রথম স্ক্রিনশট ফ্রি। প্রতিটি বাড়তি স্ক্রিনশটে প্রতি ১০০ কর্মীতে $0.05।
- সর্বনিম্ন কর্মী: প্রতি জবে ১০ জন।
- সর্বনিম্ন রেট: কাজের ধরন অনুযায়ী অ্যাডমিন ঠিক করেন, জব পোস্ট ফর্মে দেখায় (সবচেয়ে কম $0.01)।
- রেফারেল: সন্তুষ্ট কাজের রেটের সর্বোচ্চ ৮%, প্ল্যাটফর্মের কমিশন থেকে।
এই হারগুলো অ্যাডমিন বদলাতে পারেন। জব পোস্ট ফর্মে জমা দেওয়ার আগে সবসময় বর্তমান মোট অঙ্ক দেখানো হয় — সেটিই চূড়ান্ত।
উদাহরণ: একটি জবের খরচ
ধরুন প্রতি কর্মী $0.05, কর্মী ১০ জন, প্রতিজনকে ৩টি স্ক্রিনশট দিতে হবে:
- কর্মী-বাজেট: $0.05 × ১০ = $0.50
- সার্ভিস ফি (৮%): $0.04
- স্ক্রিনশট ফি: ২টি বাড়তি স্ক্রিনশট × ১০ জন ÷ ১০০ × $0.05 = $0.01
- মোট (ডিপোজিট ব্যালেন্স থেকে ধরে রাখা হয়): $0.55
প্রতিটি কাজ সন্তুষ্ট হলে কর্মী পান $0.05 − ৮% = $0.046।
ডিপোজিট ও আর্নিং ব্যালেন্স
- ডিপোজিট ব্যালেন্স: ডিপোজিট করা টাকা। জব পোস্ট, ওয়ার্কার বাড়ানো ও টিপস দেওয়ার জন্য; উইথড্র করা যায় না।
- আর্নিং ও রেফারেল ব্যালেন্স: কাজ বা রেফারেল থেকে আয়। উইথড্র করা যায়, অথবা ড্যাশবোর্ড থেকে ডিপোজিট ব্যালেন্সে কনভার্ট করে জব পোস্ট করা যায়। কনভার্ট একমুখী।
- উইথড্রের ফি ও সীমা উইথড্র পেজে দেখানো হয়।
রিফান্ড নীতি (একটাই নিয়ম)
- অনুমোদনের আগে বাতিল বা ক্যানসেল: বাজেট, ৮% সার্ভিস ফি ও স্ক্রিনশট ফি-সহ পুরো টাকা ডিপোজিট ব্যালেন্সে ফেরত।
- চালু জব বন্ধ করলে বা নিয়মভঙ্গে নামানো হলে: যে জায়গাগুলো খালি, তার বাজেট + ৮% ফি + স্ক্রিনশট ফি ফেরত। রিভিউ বাকি থাকা কাজের টাকা রিভিউ পর্যন্ত ধরা থাকে।
- অনুমোদিত কাজ: সন্তুষ্ট বা পেইড-অসন্তুষ্ট কাজের পেমেন্ট কর্মী পেয়ে গেছেন, তাই সেই টাকা ফেরত হয় না।
- অসন্তুষ্ট (বাতিল) কাজ: কর্মী টাকা পান না, জায়গাটি অন্য কর্মীর জন্য খুলে যায়। জব বন্ধ করলে অব্যবহৃত টাকা ফেরত আসে।
- সময় শেষ হলে: টাকা নিজে থেকে ফেরত আসে না — ক্যাম্পেইন পেজ থেকে “জব বন্ধ করুন” চাপুন।
ডিপোজিট বা উইথড্র সংক্রান্ত অন্যান্য রিফান্ডের নিয়ম রিফান্ড নীতিতে আছে।
ওয়ার্কার বাড়ানো ও পরিবর্তন
- চালু জবে ওয়ার্কার বাড়ালে বাড়তি বাজেট + ৮% ফি + স্ক্রিনশট ফি সঙ্গে সঙ্গে ডিপোজিট ব্যালেন্স থেকে ধরে রাখা হয়। ব্যালেন্স কম থাকলে বাড়ানো যায় না।
- কাজ জমা পড়া শুরু হলে প্রতি কর্মীর রেট ও স্ক্রিনশট সংখ্যা বদলানো যায় না।
- অ্যাডমিন জব বাতিল করলে বা পরিবর্তন চাইলে কারণ জব পোস্ট ফর্মের ওপরে দেখা যায়; ঠিক করে আবার জমা দিন।
কাজ রিভিউ: সন্তুষ্ট, পেইড-অসন্তুষ্ট, অসন্তুষ্ট
- সন্তুষ্ট: কর্মী পেমেন্ট পান; রেফারার থাকলে তিনিও কমিশন পান।
- পেইড-অসন্তুষ্ট: কর্মী পেমেন্ট পান, কিন্তু কারণসহ অসন্তুষ্ট হিসেবে গণনা হয়; রেফারেল কমিশন হয় না।
- অসন্তুষ্ট: কারণ লেখা বাধ্যতামূলক; কর্মী টাকা পান না এবং কারণটি “আমার কাজ” পেজে দেখেন।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
জব পোস্টে মোট কত খরচ হয়?
মোট খরচ = প্রতি কর্মীর রেট × কর্মী সংখ্যা + বাজেটের ৮% সার্ভিস ফি + স্ক্রিনশট ফি (প্রথম স্ক্রিনশট ফ্রি; প্রতিটি বাড়তি স্ক্রিনশটে প্রতি ১০০ কর্মীতে $0.05)। ফর্মে জমা দেওয়ার আগে মোট অঙ্ক দেখানো হয়।
জব বাতিল হলে টাকা ফেরত পাব?
অনুমোদনের আগে বাতিল বা ক্যানসেল হলে ফি-সহ পুরো টাকা ডিপোজিট ব্যালেন্সে ফেরত আসে। চালু জব বন্ধ করলে খালি জায়গাগুলোর বাজেট, ফি ও স্ক্রিনশট ফি ফেরত আসে। অনুমোদিত কাজের টাকা ফেরত হয় না।
কর্মী কত পান?
ক্রেতা সন্তুষ্ট হলে কাজের রেট থেকে ৮% কমিশন কেটে বাকি ৯২% কর্মীর আর্নিং ব্যালেন্সে যোগ হয়।
রেফারেল কমিশন কীভাবে আসে?
রেফার করা কেউ কাজ করলে এবং ক্রেতা সেই কাজে সন্তুষ্ট হলে কাজের রেটের সর্বোচ্চ ৮% রেফারারের ব্যালেন্সে যোগ হয়। এটি প্ল্যাটফর্মের কমিশন থেকে দেওয়া হয়। ডিপোজিটে রেফারেল কমিশন নেই।
আরও জানতে সহায়তা কেন্দ্র, কিভাবে কাজ করে বা শর্তাবলী দেখুন।
বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন করুন